সোমবার, ১৩ জুলাই ২০২৬
 

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬

---
এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই ) দুপুরে  সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউরগড় এলাকায় এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সূত্র জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত সীমান্তবর্তী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে বিজিবি সিলেট-এর ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোঃ নাজমুল আরেফিন স্থানীয় প্রায় ৫ শতাধিক দুস্থ ও অসহায় নারী, পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় জরুরি ঔষধ সরবরাহ করেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরী পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র জনগণের কল্যাণে কাজ করে আসছে। সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবনমান রক্ষায় বিজিবির এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon