সোমবার, ১৩ জুলাই ২০২৬
 

মা ও তিন বোনকে হারানো সিফাত পেলেন জামায়াত আমীরের সহায়তা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬

---
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত চার সদস্যের পরিবার হত্যাকাণ্ডে মা ও তিন বোনকে হারানো জুলাইয়েদ ইসলাম সিফাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের আহমদ যায়েদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় সিফাতের হাতে চেকটি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আবদুর রব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর জামায়াতের আমীর হাফেজ ফজলুল করিমসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতারা।

এর আগে, গত ৩০ জুন জেলা জামায়াতে ইসলামীর নেতারা সিফাতের খোঁজখবর নেন। সে সময় সংগঠনের পক্ষ থেকে তার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রসঙ্গত, গত ২৫ জুন সকালে রায়পুর পৌর শহরের একটি ভাড়া বাসায় জুলাইয়েদ ইসলাম সিফাতের মা শাহিনুর বেগম এবং তিন বোন সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা ও ফাতেমা আক্তার শিপাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদারকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিলে তিনিও নিহত হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon