![]()
মোঃইলিয়াস বিশ্বাস কাশিয়ানী গোপালগঞ্জ (প্রতিনিধি)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন এর বাগঝাপা গ্রামের রবিউল শিকদার (৩৮) এর সাথে এমন পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। রবিউল শিকদার মৃত খোকন সিকদার এর ছেলে। গত মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার ডাঙ্গা মাজড়া ইটভাটা সংলগ্ন ইটের রাস্তার পাশে অজ্ঞাত কিছু লোক মেরে ফেলে রেখে যায়। তার শরীরে সিগারেটের আগুনে পুড়ানো এবং সামনের দাত উঠিয়ে ফেলা হয়েছে।
বুধবার সকালে পরিবারের লোক সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করে। উন্নত চিকিৎসার জন্য ধুলাইপার ডেল্টা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।



মন্তব্য