শনিবার, ১১ জুলাই ২০২৬
 

লক্ষ্মীপুরে উত্তর হামছাদী ইউনিয়ন মহিলাদলের কর্মী সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬


---
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উত্তর হামছাদী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মহিলাদের স্বতসপূর্ত অংশগ্রহণে শনিবার বিকাল ৪ঘটিকার সময় ১নং উত্তর হামছাদী ইউনিয়ন ৩নং ওয়ার্ড মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উত্তর হামছাদী ইউনিয়ন মহিলাদলের আহ্বায়ক আয়েশা বেগম এর সভাপতিত্বে ও ইউনিয়ন মহিলাদলের সদস্য সচিব সাবিনা আক্তার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস নয়ন মেম্বার, উত্তর হামছাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গনি, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিন্টু, সাংগঠনিক সম্পাদক সফিক উল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাতেন মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম মাস্টার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon