বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
 

সিরাজগঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬

---
‎জাহিদ হাসান, (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 
‎ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ‎বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ‎নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
‎‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ‎রিয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, রিয়াদ শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে গ্রামবাসী গভীরভাবে শোকাহত।
‎রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon