বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
 

প্রতিবন্ধী শিশু-কিশোরদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতকরণে পাথরঘাটায় অ্যাডভোকেসি কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রতিবন্ধী শিশু ও যুবদের কমিউনিটি-বেইজড রিহ্যাবিলিটেশন (CBR)-এর সকল ক্ষেত্রে অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর কর্মকর্তাদের সঙ্গে একটি অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা পরিষদস্থ অফিসার্স ক্লাবে সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) আয়োজিত Meaningful Participation and Inclusion of Children and Youths with Disabilities in All Domains of Community-Based Rehabilitation (MaPinCBR) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রতিবন্ধী শিশু ও যুবদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ক্ষেত্রে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর শরীফ। প্রধান বক্তা ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. মাসুম। শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন, সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. রুস্তম আলী এবং মো. হারুন অর রশিদ। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফাহিম মাহমুদ ইউনুস।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যকর অংশীদারিত্ব জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি বৈষম্যহীন, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon