![]()
সাইফুল ইসলাম: চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে টানা কয়েক দিনের অতি বৃষ্টির কারণে প্রায় সব ওয়ার্ডে পানি জমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে গবাদিপশু নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন খামারি ও সাধারণ মানুষ।
বুধবার (৮ জুলাই) চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে এ কথা জানান। তিনি বলেন, “অতি বৃষ্টির কারণে চরলক্ষ্যা ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে গবাদিপশু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছানো প্রয়োজন।”
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ত্রাণসামগ্রী বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে, যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়। স্থানীয়রা জানান, টানা অতি বৃষ্টিতে বিভিন্ন এলাকায় চলাচল ব্যাহত হচ্ছে এবং অনেক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে। তারা দ্রুত ত্রাণ সহায়তা এবং প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।



মন্তব্য