![]()
সাইফুল ইসলাম: চট্টগ্রাম
টানা তিন দিনের বর্ষণে জলাবদ্ধ এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল ইসলাম শামিম, টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অনেক এলাকার সড়ক ও বসতবাড়িতে পানি প্রবেশ করে জনজীবন ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েন।
এ পরিস্থিতিতে কর্ণফুলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল ইসলাম শামিম এবং কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম দিদার জলাবদ্ধ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
তারা বড়উঠান ইউনিয়নের ১ ও ৫ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। রিদর্শনকালে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সময় স্বল্পতার কারণে ইউনিয়নের সব ওয়ার্ড পরিদর্শন করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় জাহেদুল ইসলাম শামিম বলেন, “বড়উঠান ইউনিয়নবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সবার সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকারবদ্ধ, ইনশাআল্লাহ।”



মন্তব্য