বুধবার, ৮ জুলাই ২০২৬
 

৪৭তম বিসিএসে কর ক্যাডারে মেধাক্রমে ৩০তম নাগরপুরের সুমন অর রশিদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ জুলাই ২০২৬

---
সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইশানা গ্রামের কৃতী সন্তান সুমন অর রশিদ ৪৭তম বিসিএস পরীক্ষায় কর (ট্যাক্স) ক্যাডারে মেধাক্রমে ৩০তম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জানা যায়, সুমন অর রশিদ শিক্ষাজীবনে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি উপজেলার সমবায় উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি এবং নাগরপুর সরকারি কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে ভর্তি হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি হিসেবে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় কর (ট্যাক্স) ক্যাডারে মেধাক্রমে ৩০তম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সুমন অর রশিদের এ অর্জনে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon