মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
 

লক্ষ্মীপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত, আহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২৬

---
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী মাইন উদ্দিন নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) পরীক্ষা শেষে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও চারজন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইন উদ্দিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon