সোমবার, ৬ জুলাই ২০২৬
 

কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ জুলাই ২০২৬

---

মোঃ ইলিয়াস বিশ্বাস কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জর কাশিয়ানীতে  স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুলাই ২৬) দুপুর ১২ টায় উপজেলার রাতৈইল ইউনিয়নের ধানকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলি বেগম (৩০) ধানকোড়া গ্রামের  মিজান শেখের মেয়ে।

নিহতের বোন শরনা বেগম জানান  প্রায় ১৫ বছর আগে ফরিদপুর জেলার সদর থানার রগুনাথপুর গ্রামের নুর ইসলামের পুত্র আলামিনের সাথে  তার বোনের  বিবাহ হয় তাদের একটি পুত্র ও দুইটি কন্যা  সন্তান আছে। গত বৃহস্পতিবার তারা আমাদের  বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে  আসে। আজ দুপুরে মিলি স্বামী আলামিনের সাথে এক সঙ্গে গোসল করতে বাড়ির পাশে  পুকুরে যান। কিছু সময় পর আলামিন ভেজা কাপড়ে একা আমাদের বাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত বেরিয়ে যান। এসময় আমার মা আমার বোন সম্পর্কে জানতে চাইলে সে বলে মিলি পরে আসতেছে। দীর্ঘ সময় অতিবাহিত হলে মিলি  বাড়িতে ফিরে না আসায় তার মা পুকুর পাড়ে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। ঘটনার পর থেকে মৃতের স্বামী আলামিন পলাতক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আলামিন তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে। এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধ জনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon