![]()
লালপুর (নাটোর) প্রতিনিধি:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে ১১ টার সময় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে পল্লী অঞ্চলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নানা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে, যা দেশের উন্নয়নকে আরও গতিশীল করছে। উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের মধ্য দিয়ে স্থানীয় জনগণের মধ্যে পল্লী উন্নয়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান।



মন্তব্য