সোমবার, ৬ জুলাই ২০২৬
 

কাঁঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ জুলাই ২০২৬

---
ঝালকাঠি প্রতিনিধি
উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সোমবার ৬ জুলাই সকাল ১১টায় এ দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

কাঁঠালিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজন করেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপকংর চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন। উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব মো. হাছিব ভুট্টো আকন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon