![]()
আনোয়ার হোসাইন :
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তল হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে উক্ত মানবন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসী অংশগ্রহণ করেন
মানবন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেন বল্লভপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া অবস্থায় গ্রামবাসীর হাতে আটক হন। শুধু তাই না এর আগে এই স্কুলে অনৈতিক কাজে অভিযোগ উঠেছে। তিনি যতগুলো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ততটার অভিযোগ ছিল।
এমন অনৈতিক ঘটনার পরও তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে বহাল থাকায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। তারা অবিলম্বে মুক্তল হোসেনের পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নবম শ্রেনীর শিক্ষার্থী নোমান বলেন’ একজন প্রধান শিক্ষক যদি এমন অনৈতিক কাজে জড়িত থাকেন, তাহলে আমরা ছাত্ররা কার কাছ থেকে নৈতিক শিক্ষা নিবো? আমরা এইরকম শিক্ষক চাই না উনার পদত্যাগ চাই।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী লিমা আক্তার বলেন, আমরা মেয়েরা স্কুলে নিরাপদ বোধ করছি না। একজন শিক্ষকের কাছ থেকে আমরা এমন আচরণ আশা করি না। উনার মতো এমন শিক্ষক এই পদে থাকার যোগ্য না। স্থানীয় মসজিদের ইমাম আলী আশরাফ জানান’ প্রধান শিক্ষক মুক্তল মাষ্টার এর আগে স্কুলে অনৈতিকের অভিযোগ ছিল তার প্রেক্ষিতে এলাকাবাসী উনাকে অবরুদ্ধ করেছিল, কুমিল্লা থেকে রিজার্ভ পুলিশ উদ্ধার করে নিতে আসে অবস্থায় স্থানীয় লোক জনের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ বাদী হয়ে বহুলোক কে মামলা দেন। আমি বাজার করতে আসলে আমাকে বিনা অপরাধে আটক করে জেলে পাঠায়। আমি এই লম্পট বদমাইশ শিক্ষকের অপসারণ ও গ্রেফতার দাবী জানাচ্ছি।
এই বিষয়ে নবগত স্কুলের এডহক কমিটি সভাপতি প্রফেসর মোঃ জাকির হোসেন বলেন’ আমি আজ স্কুলের দায়িত্ব গ্রহন করেছি। প্রধান শিক্ষকের বিষয়ে আমার কোন ধারনা নেই তবে উনি ভালমানের শিক্ষক এটা জানি। আমি এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি এই ঘটনা, আমি স্কুলের স্বার্থে এলাকাবাসী নিয়ে যা করনীয় তা করবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন’মোঃ জহিরুল ইসলাম, মোবারক হোসেন,আরিফুল ইসলাম, সজিব,বিপ্লব মুন্সি, ডাঃ জামাল হোসেন, ইমাম আলী আশরাফ, রিয়াদ হোসেন,আবু কাউছারসহ প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রীবৃন্দ এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা অবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।



মন্তব্য