রবিবার, ৫ জুলাই ২০২৬
 

স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২৬

---

মো.পারভেজ,কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য খনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়ায় সফরে এসে স্বনির্ভর খাল নিজ হাতে খনন করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে এ খালটি আবার পুনঃ খননের উদ্যোগ নেয়। প্রথম দফায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের ১৪৫০ মিটার খনন সম্পন্ন হয়। এরপর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ১৬০০ গাছ রোপন করা হয়।
কলাপাড়া উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার,  সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon