![]()
ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উত্তর হামছাদী ইউনিয়নের উদ্যোগে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই) বিকাল ৪ ঘটিকা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর হামছাদী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বাসুবাজার ঈদগাহ ময়দানে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক আবদুল মালেক ভুইঁয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খালেদ মো. আলী কিরন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম.এ মমিন, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গনি, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিন্টু, সদর পশ্চিম যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমি, সদর পশ্চিম কৃষকদলের সভাপতি রাকিব হোসেন সুজন, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রহিম সহ লক্ষ্মীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উত্তর হামছাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির জন্য মনোনয়ন করা হয়েছে। এতে সভাপতি পদে প্রার্থী হলেন- দেলোয়ার হোসেন জুয়েল, তোফাজ্জল হোসেন তোফু ও আরিফ খান জয়। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন- মারুফ হোসেন, পারভেজ হোসেন, ইমরান হোসেন, ফারুক মাস্টার।



মন্তব্য