রবিবার, ৫ জুলাই ২০২৬
 

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ জুলাই ২০২৬

---

এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৩৭ হাজার টাকা। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদের নেতৃত্বে এএসআই আশরাফ খাঁন ও পুলিশের একটি টিম কুশিউড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মো: সোহাগ (২৩) এর বসতঘরে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক সোহাগ কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ওই ঘরে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল কর্কযুক্ত ভারতীয় ফেনসিডিল, ১২০ বোতল রয়্যাল গ্রিন ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। এছাড়া চোরাই পথে আনা ২ হাজার ১০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৪০০ পিস পন্ডস ট্যালকম পাউডার উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মোট মূল্য ১১ লক্ষ ৩৭ হাজার টাকা। এই ঘটনায় পলাতক আসামি মো: সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon