![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম
চট্টগ্রামে জাতিসংঘের এনজিও ব্রাঞ্চে তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মেট্রো লাউঞ্জে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক রোকন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. ইব্রাহিম ইমন, উপদেষ্টা আলী আকতার, সহ-সভাপতি মো. মাসুদ ইসলাম, সহ-সভাপতি মো. সোহেল রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রাসেল সাদমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শামিল হাসান, অর্থ সম্পাদক সুজন দেব নাথ জয়সহ বিভাগীয় কমিটির অন্যান্য সদস্যরা। বার্ষিক সাধারণ সভায় গত এক বছরের সাংগঠনিক কার্যক্রম, অর্জন ও বিভিন্ন উদ্যোগের প্রতিবেদন উপস্থাপন করা হয়। একই সঙ্গে সংগঠনের সফলতা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে ভবিষ্যতে ভুল থেকে শিক্ষা নিয়ে আরও কার্যকর ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করা, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ, সামাজিক সেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করা এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত সদস্যরা মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজের অসহায়-নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



মন্তব্য