![]()
ঝালকাঠি প্রতিনিধি
তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় বিনয়কাঠী বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় সংলগ্ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম রফিক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন। সভায় প্রধান বক্তা এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন,“বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের সবার আগে মূল্যায়ন নিশ্চিত করতে জেলা বিএনপি প্রয়োজনীয় সব ভূমিকা পালন করবে। ফ্যাসিস্টদের সঙ্গে যারা আঁতাত করে চলেছে, তাদের প্রতিহত করা হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয় নির্বাচনে দলের একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মোঃ সৈয়দ হোসেন বলেন,“বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যেভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে, ঠিক একইভাবে তৃণমূল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দলের সুসময়ে আসা হাইব্রিড ও আওয়ামী-জাতীয় পার্টির প্রশ্রয়দাতাদের প্রতিহত করতে হবে।”
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সেলিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহমুদ হোসেন, মোঃ আজিজুর রহমান বশির, যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, মিজানুর রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল, ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুর রহমান পান্নু এবং জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। সভায় তৃণমূল নেতাকর্মীরা বর্তমান সময়ে নিজেদের অবমূল্যায়নের বিষয়টি তুলে ধরে যথাযথ মূল্যায়নের দাবি জানান। একইসঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত রাখতে এ ধরনের সাংগঠনিক সভা আয়োজন করায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তারা।



মন্তব্য