শুক্রবার, ৩ জুলাই ২০২৬
 

কর্ণফুলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মতবিনিময় সভা, সাতকানিয়া উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ জুলাই ২০২৬

 ---

সাইফুল ইসলাম : চট্টগ্রাম দক্ষিণ

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন সাতকানিয়া উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুচ্ছফা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে ফরিদুল আলমকে আহ্বায়ক এবং মো. হানিফকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এমরান, মো. আবছার উদ্দিন, মো. হাসান, মো. মাঈন উদ্দিন হাসান এবং মো. সাইফুদ্দিন। এ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকস্থ আল মদিনা হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ঐক্য সুদৃঢ় করা এবং দুর্নীতিমুক্ত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত সংগঠন হিসেবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon