![]()
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ (৯৫) আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান। তিনি বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কৃষি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। এতে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের প্রতিটি কৃষক এর সুফল ভোগ করবেন। একই সঙ্গে তিনি নতুন প্রযুক্তি গ্রহণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিকে আরও লাভজনক করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মোঃ মোতাহার হোসেন এবং পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, নায়েবে আমির আব্দুর সবুর শিকদার, যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক কে এম ফয়সাল আহমেদ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক কে এম মাহমুদুল হাসান ও রায়হান শেখসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী এবং মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য