সোমবার, ২৯ জুন ২০২৬
 

সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে আটক৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬

মোঃআব্বাস উদ্দিন,জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।  গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক দুটি অভিযানে কালিকচ্ছ বাজারে সংঘটিত গোষ্ঠীগত সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে। একই সঙ্গে চুরির একটি মামলায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে সরাইল থানা পুলিশ। ধারাবাহিক তদন্ত, তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত ২৯ জুন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. জুনাইদ (২৯), পিতা মৃত ইসমাইল মিয়া, গ্রামের বাড়ি মনিরবাগ (দক্ষিণপাড়া); মো. চাঁন মিয়া (৫০), পিতা মৃত আব্দুল আহাদ, গ্রামের বাড়ি কালিকচ্ছ (নন্দীপাড়া); এবং আশরাফুল ইসলাম (২২), পিতা ছোয়াব মিয়া, গ্রামের বাড়ি গলানিয়া (পূর্বপাড়া)। তারা সবাই সরাইল উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সরাইল থানার এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ।
এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে চুরির মামলার তদন্তের সূত্র ধরে দুইজনকে চোরাই মালামালসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল মিয়া (২২), পিতা বিল্লল মিয়া, গ্রামের বাড়ি রসুলপুর (ব্যাপারী বাড়ী), এবং পাবেল মিয়া (২০), পিতা আবু ছাইদ, গ্রামের বাড়ি বিষুতারা (বড় বাড়ি), উভয়েই সরাইল উপজেলার বাসিন্দা।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা নং-৪৩, তারিখ ২৯ জুন ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরির মামলায় অভিযান পরিচালনা ও আসামিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেন।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরাইল উপজেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে সংঘর্ষ, চুরি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের আইনের আওতায় আনা হচ্ছে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস, মাদক বা চুরির বিষয়ে তথ্য থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য। জনগণের সহযোগিতায় অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছে সরাইল থানা পুলিশ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon