রবিবার, ২৮ জুন ২০২৬
 

ভাগ্নেকে বাঁচাতে গিয়ে একই সাথে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু:

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬

---
মোঃআব্দুল্লাহ আল মামুন
স্টাফ রিপোর্টার:ভাগ্নেকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে পানিতে ঝাঁপ দিয়েছিলেন মামা। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই আর জীবিত ফিরিয়ে আনা গেল না। একই পুকুরে মৃত্যু হয় মামা ও ভাগ্নের। এমন করুন ঘটনাটি ঘটেছে, বামনা উপজেলা সদরের দক্ষিণ আমতলী গ্রামে নাজির বাড়িতে। আজ শনিবার (২৭ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর (২১) ও তার ভাগ্নে মুহাম্মদ ওবায়দুল্লাহ (৯)। গত তিন দিন আগে মারা যাওয়া একজনের রুহের মাগফিরাত কামনায় বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে বাড়ি ছিল মানুষে পরিপূর্ণ। সবাই যখন অনুষ্ঠানের বিভিন্ন কাজে ব্যস্ত, তখন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তৈয়ব আলী নাজিরের ছেলে মসজিদের ইমাম ও সুবক্তা হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর। তার সঙ্গে গোসল করতে যায় ঢাকার একটি হিফজ মাদরাসার শিক্ষার্থী, তার নয় বছর বয়সী ভাগ্নে মুহাম্মদ ওবায়দুল্লাহ। সে পূর্ব সফিপুর এলাকার বাসিন্দা হাফেজ গাজী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, সম্প্রতি পুকুরটি নতুন করে খনন কে গভীর করা হয়েছিল। গোসলের সময় ভাগ্নে ওবায়দুল্লাহ হঠাৎ পানিতে তলিয়ে যেতে শুরু করে। ছোট্ট ভাগ্নেকে বাঁচাতে এক মুহূর্ত দেরি করেননি তার মামা। পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাদের দুজনের কেউই সাঁতার না জানার কারনে ভাগ্নেকে বাঁচাতে গিয়ে নিজেও(মামা) পানির নিচে তলিয়ে যান। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।  একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় তাদের দু\’জনকে পানি থেকে উদ্ধার করে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে,কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও মৃতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চলছিল, সেই বাড়িতেই মুহূর্তের ব্যবধানে দুইটি তরতাজা প্রাণ হারানোর ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ  ভীষন ভারী হয়ে উঠেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon