![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেছেন, জাকসুর মাধ্যমে মনোনীত পাঁচজন সিনেট সদস্য শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন এবং নতুন চিন্তা-ভাবনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর গত বছরের সেপ্টেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “জাকসুর মাধ্যমে পাঁচজন সিনেট সদস্য মনোনীত হয়েছেন। আমি তাঁদের স্বাগত ও অভিনন্দন জানাই। তিন দশকেরও বেশি সময় ধরে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি ছিল না। জাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করি, এই তরুণ প্রতিনিধিরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন এবং তাঁদের নতুন চিন্তা ও গঠনমূলক মতামতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন।”



মন্তব্য