শনিবার, ২৭ জুন ২০২৬
 

পাটিখালঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মিলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬

---
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ২নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।  বিভিন্ন অনানুষ্ঠানিক জরিপ, জনমত এবং স্থানীয়দের আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত নাম হচ্ছে মো. সানাউল হক মিলন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার ফলে এলাকায় তার একটি শক্ত অবস্থান গড়ে উঠেছে। বর্তমানে তিনি কাঁঠালিয়া উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রেখে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একজন সফল ব্যক্তি হিসেবে সানাউল হক মিলন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
যদিও এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও ২নং পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নামই ঘুরছে।
স্থানীয়দের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মো. সানাউল হক মিলন ইতোমধ্যে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যা আসন্ন নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon