শনিবার, ২৭ জুন ২০২৬
 

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলা বানিজ্য করছে ” এম পি রুমিনফারহানা”

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬

---
আব্বাস উদ্দিন:(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলা বানিজ্য করছে।  তিনি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অ’ভি’যো’গ করেন।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি ‘শো-অন অ্যা*রে*স্ট’-এর একটি সংস্কৃতি চালু করেছে। একটি মা*ম*লা*য় জামিন নেওয়ার পরপরই আরেকটি মা*ম*লা দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মা*ম*লা*র ব্যবসা করছেন। বিষয়টি আমি সংসদেও বলেছি, সরকারকেও বলব।”

তিনি আরও বলেন, “আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলব, বিষয়টি আপনি দেখবেন। মনে রাখবেন—‘Nothing goes unnoticed and unpunished’ (কোনো কিছুই নজর এড়ায় না এবং কোনো অপরাধই শা*স্তি ছাড়া থাকে না)। আজ আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।” দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উ*দ্বে*গ প্রকাশ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না। অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে।”

নতুন অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি। এটি কতটা বাস্তবায়নযোগ্য, সেটিও একটি বড় প্রশ্ন।” স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিবেচনায় সরকারের দুই মন্ত্রীর কাঁধে প্রায় ৫০ শতাংশ দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য মন্ত্রণালয়ের বিষয়ে যতটা আগ্রহ, উৎসাহ ও তৎপরতা দেখান, নিজের মন্ত্রণালয়ের ক্ষেত্রেও যদি একই তৎপরতা দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon