![]()
সুনামগঞ্জ প্রতিনিধি
যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ‘হাল এবং ইস্ট রাইডিং’ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখা কর্তৃক অনুমোদিত এই কমিটিটি সর্বমোট ৪১ সদস্য বিশিষ্ট। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম রাব্বি এবং সাবেক দোয়ারাবাজার উপজেলার ছাত্রদল সভাপতি সুহেল সিরাজ কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। যুক্তরাজ্য যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ এই কমিটির অনুমোদন দেন।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এ.এল.এম কাওছার। ৪১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৯ জন নেতা। তারা হলেন— নজরুল ইসলাম, আরিফ মাহমুদ আজাম, আনহার মিয়া, পাবেল মিয়া, নানু মিয়া, শেখ সুলতান, সুরাব উদ্দিন, মোহাম্মদ মোমিনুল হক এবং রেদোয়ান মোহাম্মদ ফয়সল। এছাড়াও দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৩ জনকে। তারা হলেন— সামসুল ইসলাম, শিপন আহমেদ এবং শাহজাহান রহমান। যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে নবগঠিত এই কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে এই নতুন কমিটি হাল এবং ইস্ট রাইডিং এলাকায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। কমিটির বাকি সদস্যদের নাম ও পদবিসহ পূর্ণাঙ্গ তালিকাটি খুব শীঘ্রই স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।



মন্তব্য