শনিবার, ২৭ জুন ২০২৬
 

​কোটালীপাড়ায় শোবার ঘর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬

---

শেখ মো আরমান, ​গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম নন্দিতা রায় (১৫)। আজ শুক্রবার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। ​নিহত নন্দিতা ওই গ্রামের নিমাই রায়ের মেয়ে এবং স্থানীয় ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​পড়াশোনা শেষে ফিরেছিল বাড়িঃ-
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই আজ শুক্রবার সকালে কান্দি মিশন স্কুলে প্রাইভেট পড়তে গিয়েছিল নন্দিতা। পড়া শেষে বাড়ি ফিরে সে নিজের শোবার ঘরে ঢোকে এবং ভেতর থেকে দরজা আটকে দেয়। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহের দানা বাঁধে।
​পরবর্তীতে অনেক ডাকাডাকি করেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া না মেলায়, একপর্যায়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে নন্দিতাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তারা।

উদ্ধারের পর নন্দিতাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। hospital কর্তৃপক্ষের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ​”আমরা খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।”
​পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon