শুক্রবার, ২৬ জুন ২০২৬
 

দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও বৃক্ষ চারা বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬

---

জামাল খান,জেলা সংবাদদাতা
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ভোলার দৌলতখান উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান, মরিচ ও শাকসবজির বীজ, বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব-রাসায়নিক সার, বালাইনাশক এবং বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন এবং বিএনপি নেতা ফজলে রাব্বি সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকবৃন্দ। ​কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার মোট ৫,১৮৩ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রণোদনা ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হচ্ছে। যার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:
​আমন পুনর্বাসন: ২,৭০০ জন কৃষক।
​শাক-সবজির বীজ): ১,৫০০ জন কৃষক।

​মরিচ পুনর্বাসন: ১০০ জন কৃষক।

​বৃক্ষ চারা বিতরণ: সর্বমোট ৮৮৩ জন কৃষকের মাঝে ৪,৪১৫টি বিভিন্ন জাতের (আম, কাঁঠাল, আমড়া, কদবেল, লেবু, নারিকেল, মাল্টা, সুপারি, মেহগনি, নিম ও রেইনট্রি) চারা বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য:
​নারিকেল চারা: ২,৯০০টি (৫৮০ জন কৃষকের মাঝে)।
​আম চারা: ৪৬০টি (৯২ জন)।
​কাঁঠাল চারা: ১২০টি (২৪ জন)।
​মাল্টা ও কদবেল চারা: ১৩০টি (২৬ জন)।
​আমড়া, সুপারি, মেহগনি, নিম ও রেইনট্রি চারা: ৭৩০টি।
​আলোচনা সভা ও কৃষকদের মাঝে চারা হস্তান্তর শেষে অতিথিবৃন্দ উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে একটি নারিকেল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon