![]()
জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের চরাঞ্চলের পূর্বপাড়ে ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
হত দুই ছাত্র জজিরা পশ্চিমপাড়া মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার তিন ছাত্র নদীতে গোসল করতে নামে। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে দুইজন পানিতে তলিয়ে যায়। অপর একজন সাঁতরে কোনোরকমে নদীর তীরে উঠতে সক্ষম হয়।
পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে খোঁজ চালিয়ে দুপুর ১২টার দিকে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য