বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
 

চাঁদাবাজি মামলায় সুনামগঞ্জ জেলা যুবদল নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬

---
এনামুল কবির মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধি

চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও সূত্রে জানা গেছে,আজ বৃহস্পতিবার(২৫ জুন)ভোররাত সাড়ে ৩টার দিকে ছাতক থানার একটি বিশেষ টিম জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বাসভবন থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
ছাতক থানা পুলিশ জানায়, আব্দুর রহিম সিআর-১৭৪/২৫ নম্বর একটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেফতারের পর থানার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জন কুমার ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিমকে ভোররাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং সকালের দিকেই তাকে আদালতে প্রেরণ করা হয়।”

এদিকে জেলা যুবদল নেতার গ্রেফতারের বিষয়ে জানতে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুর রহিমের গ্রেফতার কিংবা এই মামলার বিষয়ে দলগতভাবে তারা এখনো কিছু জানেন না।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon