![]()
রোজানা আক্তার, দিনাজপুর:
২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে রোপা আমন ধান (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তির পাশাপাশি কৃষকদের প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



মন্তব্য