রবিবার, ২১ জুন ২০২৬
 

লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক সাইদুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬

---
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ডাক্তার রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী সাইদুর রহমান। মিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফ, কোষাধ্যক্ষ হিসেবে ব্যবসায়ী মোহাম্মদ সাবান আলী এবং তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল জব্বার সুজন।
নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম রবি। নুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসদার সোহেন।
সভায় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে লালপুর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে লালপুর বাজারকে একটি আদর্শ ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করে বাজারের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon