শুক্রবার, ১৯ জুন ২০২৬
 

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে কবি আশরাফ মাহতাবের ‘ছোঁয়াচে আগুন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬

---
সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ
কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও কবি আশরাফ মাহতাব-এর নতুন কাব্যগ্রন্থ ‘ছোঁয়াচে আগুন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর রঞ্জন নাথ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন এবং খলিলুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব।

এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এইচ এম আবু ওবাইদা-র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি আশরাফ মাহতাব, অধ্যাপক শামীম আক্তার চৌধুরী, অধ্যাপক তাজনীন ফেরদৌস, অধ্যাপক আবদুল কাইয়ুম, অধ্যাপক সুজন দাশ, অধ্যাপক মোহাম্মদ মোবারক হোসেন ও অধ্যাপক বিশ্বজিৎ দাস। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাহিত্যচর্চা ব্যক্তি ও সমাজের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা কবি আশরাফ মাহতাবের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘ছোঁয়াচে আগুন’-এর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ‘ছোঁয়াচে আগুন’ কাব্যগ্রন্থের মাধ্যমে কবি আশরাফ মাহতাবের প্রকাশিত গ্রন্থসংখ্যা দাঁড়ালো ছয়টিতে। এর আগে তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো— ‘গুপ্ত অভিমান’, ‘হায়রে ভালোবাসা’, ‘মেঘে ঢাকা একা চাঁদ’, ‘প্রেম বিরহের কবিতা’ এবং ‘শিয়াল পণ্ডিত পড়েছে ফাঁদে’।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে কবি আশরাফ মাহতাব তাঁর নতুন কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করেন।

এর আগে উপস্থিত অতিথি ও সহকর্মীরা কবির উত্তরোত্তর সাহিত্য সাফল্য এবং নতুন গ্রন্থটির ব্যাপক পাঠকপ্রিয়তা কামনা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon