বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
 

কমলনগর মিথ্যা দলিল দাখিল করে নামজারি, দুইজনের এক মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬

---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে জাল ও মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুই ভাই ও বোন কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর ঠিকা গ্রামের মৃত নুরনবীর ছেলে ইকবাল হোসেন (২৪) ও তার বোন নয়ন বেগম (৪০)। তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলেরও অভিযোগ রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কমলনগর উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালতের শুনানি চলছিল। এ সময় নয়ন বেগম ও ইকবাল হোসেন ভুয়া ও মিথ্যা দলিল দাখিল করে একটি জমির নামজারি খতিয়ান তৈরি করার চেষ্টা করেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে এবং জালিয়াতির প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অপরাধ স্বীকার ও প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন দুই ভাই-বোনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন বিষটি নিশ্চিত করে জানান, ভূমি সেবায় স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রোধে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon