![]()
জাহিদ হাসান, নবাবগঞ্জ প্রতিনিধি:
নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদীকে হঠাৎ বদলি করা হয়েছে। সোমবার (১৫ জুন) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই ডা. মেহেদী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একের পর এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন। দীর্ঘদিন অচল থাকা অপারেশন থিয়েটার পুনরায় চালু করে তিনি সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচন করেন। তাঁর আগ পর্যন্ত বহু বছর ধরে হাসপাতালটির অপারেশন থিয়েটার কার্যত বন্ধ থাকলেও তা সচল করার উদ্যোগ কেউ নিতে পারেননি। তাঁর নেতৃত্বে হাসপাতালে চালু হয় ডিজিটাল এক্স-রে, আলট্রাসনোগ্রাম এবং বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা। ফলে উপজেলার হাজারো মানুষ স্বল্প খরচে সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। এতে চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি রোগীদের ভোগান্তিও অনেকাংশে হ্রাস পায়। স্থানীয়দের মতে, সরকারি হাসপাতালে এসব সেবা কার্যকরভাবে চালু হওয়ার ফলে আশপাশের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ওপর এর প্রভাব পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, নানা সময়ে তাঁকে বদলির হুমকির মুখোমুখি হতে হয়েছে। শুধু বাইরের চাপই নয়, হাসপাতালের অভ্যন্তরেও বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। হাসপাতালের চিকিৎসা সামগ্রী আত্মসাতের অভিযোগে তিনি কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলে জানা গেছে। এছাড়া হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রেও তাঁকে নানা ধরনের অসহযোগিতার সম্মুখীন হতে হয়েছে। সব ধরনের চাপ, বাধা ও প্রতিকূলতার মধ্যেও ডা. সোলায়মান হোসেন মেহেদী হাসপাতালের সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর বদলির খবরে নবাবগঞ্জ ও ঘোড়াঘাটের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, একজন কর্মঠ, সৎ ও জনবান্ধব কর্মকর্তার বিদায়ে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার অগ্রযাত্রা কিছুটা হলেও বাধাগ্রস্ত হতে পারে। স্থানীয় সচেতন মহলের দাবি, একজন কর্মকর্তার কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। জনস্বার্থে গৃহীত উন্নয়নমূলক উদ্যোগগুলো যাতে অব্যাহত থাকে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়, সে বিষয়েও সংশ্লি



মন্তব্য