![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালীর বিলমানুষমারি গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ আসাদুল ইসলামের (২৫) মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।এর আগে রবিবার ১০ টার দিকে আসাদুল মন্ডলের নিখোঁজের বিষয়টি থানায় অবগত করেন তার পরিবার।
আসাদুল ইসলাম বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।সে মীর মশাররফ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলিমুজ্জামান।
জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয় হয় আসাদুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাত ১০ টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করা হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রবত সরকার বলেন, সকালে পাটক্ষেতে থেকে নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসাদুলকে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য