![]()
মোঃআব্দুল্লাহ আল মামুন
স্টাফ রিপোর্টার:সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছন। এনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার পর ফেরত দেওয়া সেই কালো মানিকের মালিক সোহাগ মৃধাকে ( ৩৫) গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে পরিবারের দাবি, সোহাগ মৃধা ষড়যন্ত্রের শিকার। বাড়ির পাশের একটা ঝামেলা নিয়ে এই ঘটনা ঘটেছে। হাগ মৃধা আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত: বেলায়েত হোসেন মৃধার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ কাওসার আহমেদ।
পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত । এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, সোহাগ মৃধাকে মারামারি ও পর্নোগ্রাফির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে সোহাগ মৃধার পরবারের লোকজন যুগের কণ্ঠস্বরকে জানান, তাদের বাড়ির পাশে ১০ জানুয়ারি পারিবারিক ঝামেলা নিয়ে রুবেল ও মাহিনুর বেগম তার বৃদ্ধ মা রিনা বেগমকে (৬২) মারধর করে। বিষয়টি জেনে রিনা বেগমের ভাই সানোয়ার ও তার চাচা সত্তার হাওলাদার এবং সোহাগ মৃধা ঘটনাস্থলে যান। তারা রিনা বেগমকে কেন মারা হয়েছে বিষয়টি ছেলে রুবেল ও মেয়ে মাহিনুর বেগমকে জিজ্ঞাসা করেন। এতে কথার কাটাকাটির এক পর্যায়ে পুনরায় উভয় গ্রুপের মধ্যে মারামারি হয়। এরপর উল্টো মাহিনুর বেগম বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।
এদিকে রিনা বেগমকে মারধরের পর তার ছেলে ও মেয়ের বিরুদ্ধে দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাইয়া (মাহিনুর) আমাকে বুকে ঘুসি দিছে। এরপর পোলায় পাক্কা মাইররা উঠানে মেলা মারছে। বুকের কাডি দুহান ভাইঙা গেছে। এর আগেও তারা (ছেলে ও মেয়ে) পাঁচ -ছয় বার মারছে। রোজার মাসে ঘর থেকে নামাইয়া দিছে। বাঁশ দিয়ে লড়াইছে। আটটা রোজা চিড়া খাইয়া রইছি’।
প্রায় সাত বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন সোহাগ মৃধা। সেই গাভীর বাচ্চা হিসেবে জন্ম নেয় কালো মানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন ১ হাজার ৮০০ কেজি, লম্বায় ১১ ফুট, উচ্চতা ৬ ফুট। তিনি ও তার পরিবারের সদস্যরা লালন-পালন করেছেন কালো রঙের ষাঁড়টি। এটির নাম রেখেছেন কালো মানিক।
২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে সোহাগ মৃধার মনে আশা জাগে—দল যদি ঘুরে দাঁড়ায়, প্রিয় নেত্রীকে কালো মানিক উপহার দেবেন। বিএনপির রাজনীতিতে নিজের ভালোবাসা প্রকাশের জন্য গত বছরের ৫ জুন তিনি এই কালো মানিকটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে গুলশানে ফিরোজার বাসায় নিয়ে যান। ম্যাডাম কালো মানিক গ্রহণ করেন এবং তার ছেলে জিসান মৃধাকে ফেরত দেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে তিনি কথা বলেন। পরিবারের সবাইকে ঈদ উপহারও দেন।



মন্তব্য