রবিবার, ১৪ জুন ২০২৬
 

পত্নীতলায় সাহিত্য আসর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬

---
আলমগীর কবির, পত্নীতল (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রত্যয় ভিলায় অনুষ্ঠিত হয়েছে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত মাসিক সাহিত্য আড্ডার আসর। গতকাল শনিবার (১৩ জুন) বিকালে দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সাহিত্য আড্ডা।
সংগঠনের সভাপতি কবি ড.আবুল হায়াত ইসমাইল সভাপতিত্বে ও কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক মিসেস নুরুন্নাহার মুক্তা। উক্ত অনুষ্ঠানে সাহিত্য আড্ডার সাথে সাথে উক্ত সংগঠনের সভাপতি প্রফেসর ড.আবুল হায়াত ইসমাইল এর ৮০তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয় এবং  তার প্রকাশিত ৩৪ টি গ্রন্থের বিভিন্ন বিষয় নিয়ে আগত কবি সাহিত্যিক ও গুণীজনরা আলোচনা করেন, এ সময় উক্ত  সাহিত্য গোষ্ঠীর সদস্যরা সম্মিলিতভাবে সভাপতি মহোদয়ের জন্য কেক কেটে জন্মদিন উৎসব পালিত করেন।

এ সময় উপস্থিত প্রাক্তন পরিচালক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রফেসর সৈয়দ মোজাম্মেল হক বাদল,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, মাহবুব হেলাল, মারিয়া নূর, হামিদুর রহমান, আশরাফুল ইসলাম, সাদিয়া আরেফিন, খাদিজাতুল কোবরা মুক্তা, কবিতা রানী,সংগীতশিল্পী স্বদেশ মণ্ডল, সংগীতশিল্পী জোসনা আক্তার এবং দৈব কুমার সাহা প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon