![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম। মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বরিশাল এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্প আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হয়।
ক্যাম্পটির উদ্বোধন করেন মানবিক মিরাজ ফাউন্ডেশনের ব্যবস্থাপক পরিচালক মাহফুজ গাজী। দিনব্যাপী এই কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ৩ শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সকলকে এমন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য