সোমবার, ১৫ জুন ২০২৬
 

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২৬

---
আব্বাস উদ্দিন:প্রতিনিধি,সরাইল 
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়  নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছামিয়া দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছামিয়া কয়েক দিন আগে নানার বাড়ি লোপাড়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় । রে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ছামিয়াকে দেখতে পান স্বজনেরা।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon