![]()
সিয়াম সরকার, পলাশ উপজেলা
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত ব্যাংকটির ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগদবিহীন লেনদেনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করে।
র্যালি শেষে দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বেলাল হোসেন সেলিম, মো. রকিবুল ইসলাম এবং মো. ফজলে রাব্বীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা তাদের বক্তব্যে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তারা বলেন, ডিজিটাল ও নিরাপদ আর্থিক ব্যবস্থার বিকাশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করা প্রয়োজন। এ সময় ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের কিউআর কোড ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।



মন্তব্য