![]()
বিশেষ প্রতিনিধি:
সাভারের আনন্দপুর-গেন্ডা এলাকায় একটি নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর একটি অংশের অভিযোগ, মসজিদ নির্মাণের সময় সরকারি রাস্তার অংশ এবং পার্শ্ববর্তী ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা ঘেঁষে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
অভিযোগের তীর উঠেছে এলাকার বাসিন্দা সাবেক আওয়ামীলীগ ক্যাডার ইউসুফ আলী চুন্নুর বিরুদ্ধে, চুন্নু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এলাকার দলীয় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের সাফাই যুক্ত ছিলেন। ৫ আগষ্ট জুলাই গনঅভ্যুত্থানের পরে তিনি দীর্ঘদিন পলাতক থাকার পরে নিজেকে সমাজসেবক দাবি করে নতুন রুপে আবির্ভূত হয়েছেন। চুন্নুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র হত্যার ১টি মামলাও রয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি স্থানীয় প্রভাব খাটিয়ে নির্মাণকাজ পরিচালনা করছেন। এছাড়া কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অতীতেও বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ আছে। এ ছাড়াও স্থানীয় আ.লীগ নেতা ও মসজিদি কমিটির সভাপতি ও সাভার পৌরসভার সাবেক ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদুর বিরুদ্ধের মসিজিদ নির্মানেও প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে । গেদুর বিরুদ্ধে জুলাই গণহত্যার ৫টি মামলাও রয়েছে। মসজিদি কমিটির সেক্রেটারী শাহনুর ইসলাম শিপলুর বিরুদ্ধেও মসজিদ নির্মাণেও চুন্নুর সহযোগী হয়ে কাজ করছে বলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিককে এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে চুন্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন, মসজিদ একটি আল্লাহর ঘর এখানে প্রভাব বিস্তার করার কোন সুযোগ নেই।। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



মন্তব্য