![]()
রেজেনা আক্তার, রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হাতিশেল গ্রামে প্রায় দুই কিলোমিটার সড়ক পাকা করার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে নির্মাণকাজ কার্যত বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার কাজে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ মাটি ফেলে রাখা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী বালু ব্যবহারের কথা থাকলেও সেখানে মাটি ব্যবহার করা হচ্ছে, যা রাস্তার গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কাজ শুরুর পর কিছুদিন কার্যক্রম চললেও দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ রয়েছে। বিষয়টি জানতে ও দ্রুত কাজ সম্পন্ন করার অনুরোধ জানাতে ঠিকাদার মুরাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়।
তবে এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার মুরাদ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি ফোনে বিভিন্ন অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করারও অভিযোগ করেছেন একাধিক গ্রামবাসী। এতে ক্ষোভ আরও বেড়েছে বলে জানান তারা।
গ্রামবাসীরা বলেন, “আমরা শুধু রাস্তার কাজের মান ও অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছি। কিন্তু আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে ঠিকাদার খারাপ ব্যবহার করেছেন। সরকারি উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম ও আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। পাশাপাশি রাস্তা নির্মাণকাজের মান নিশ্চিত করে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে ঠিকাদার মুরাদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া



মন্তব্য