রবিবার, ৩১ মে ২০২৬
 

নবাবগঞ্জে বাসের ধাক্কায় তরুণীর মর্মান্তিক মৃত্যু: নানা বাড়িতে আর যাওয়া হলো না তানজিলার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬

 ---

প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা নবাবগঞ্জ, দিনাজপুর

ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। নানার বাড়িতে ঈদের দাওয়াত খেতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজীলা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে নানার বাড়ির দাওয়াতে অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে যাচ্ছিলেন তানজীলা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।
এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈদের আনন্দের ঠিক আগমুহূর্তে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক বাসটির বিরুদ্ধে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon