![]()
রেজেনা আক্তার, রিপোর্টার দিনাজপুর:
সারা বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সংগঠন UHFPO Forum-এর সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের কৃতি সন্তান ডা. সোলায়মান হোসাইন মেহেদী। তাঁর এ নির্বাচনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ডা. সোলায়মান হোসাইন মেহেদী দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে আসছেন। বিশেষ করে উপজেলা পর্যায়ে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে তাঁর ভূমিকা প্রশংসিত।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ। সহকর্মীদের ভালোবাসা ও আস্থায় আমি UHFPO Forum-এর সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছি। মাঠ পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তনে কাজ করে যাবো ইনশাল্লাহ।”
তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



মন্তব্য