মঙ্গলবার, ২৬ মে ২০২৬
 

দেবীদ্বারে ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬

---

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বারে হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আনিসুর রহমান সরকার। কুমিল্লার দেবীদ্বারে হত্যা, হত্যাচেষ্টা, সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মোঃ আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৬ মে দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আনিস মেম্বার (৪২) উপজেলার রসুলপুর গ্রামের মৃত নজরুল ইসলাম সরকারের ছেলে। তিনি রসুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল ও ছাব্বির হত্যাকাণ্ড এবং শিক্ষার্থী আবুবকরকে হত্যাচেষ্টা মামলাসহ মোট ১১টি মামলায় তিনি আসামি।এ ছাড়া ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রসুলপুর বাজারে ভ্যান চালক মোঃ মামুনকে সিমেন্টের বস্তা বহনের অনুরোধকে কেন্দ্র করে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
ভুক্তভোগী ভ্যানচালকের স্ত্রী শারমিন আক্তারের দায়ের করা ওই মামলায় তাকে সোমবার (২৫ মে) গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ভবতোষ কান্তি দে জানান, অভিযুক্ত ব্যাক্তি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, ‘আনিস মেম্বার একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ইয়াবা সম্রাট আনিস মেম্বারের এলাকায় খুঁজ নিয়ে আরও জানা গেছে  রসুলপুর জব্বর আলী ফকির বাড়ির উত্তর দিকে সরকারি খালের উপর একটি পাকা বিল্ডিং থেকে দের লাখ টাকা কন্ট্রাক করে ৮০ হাজার টাকা নিয়েছে আনিস মেম্বার, তার পর খালটি অন্য যায়গা দিয়ে গুরিয়ে নিয়েছে, এবং ঐ বিল্ডিং বাচাতে সরকারি খাল কাটা বন্ধ করে বেকুটি ৬ দিন বন্ধ ছিলো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, বিল্ডিং মালিকের নাম মৃত সেলিম ফকির,সেলিম ফকিরের বউ ছেলেরা আনিস মেম্বার কে ৮০ হাজার টাকা দিয়ে  সরকারি খালটি অন্য দিকদিয়ে গোরিয়ে নিয়েছে। বিগত  ফ্যাসিষ্ট সরকারের আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরেছিলো রসূলপুরের কুখ্যাত মাদক সম্রাট ও সুযোগসন্ধানী আনিস মেম্বার কর্তৃক দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন
​আনিস মেম্বার মূলত বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের একজন অন্ধ অনুসারী, যে নিজের মাদক ব্যবসা ও অপরাধ আড়াল করতে সময়ে সময়ে বিএনপিতে যোগ দিয়ে রূপ বদলায়। একজন জাতীয় নেতাকে নিয়ে এমন অশালীন বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চরম ধৃষ্টতা।​এই কুখ্যাত মাদক ব্যবসায়ী ও কটূক্তিকারীকে দ্রুত গ্রেপ্তার করায় দেবিদ্বার থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী,এবং  অপরাধীর কোনো দল থাকতে পারেনা বলে মনত্ব করেন  স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার কঠোর শাস্তি দাবি করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon