মঙ্গলবার, ২৬ মে ২০২৬
 

মানবিক বাংলাদেশ গড়তে জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬

 ---

মোঃ জসিম উদ্দিন উপজেলা নবাবগঞ্জ দিনাজপুর 
একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার মাধ্যমে দেশের সাধারণ জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে মুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৬ মে) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে এলাকার দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশাপাশি দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি অপরাধমুক্ত ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার অনুরোধ করেন।

ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা)
হারেজ আলী (সহকারী পুলিশ সুপার, বিরামপুর)
ডা. মেহেদী হাসান (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা)
শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি, ঘোড়াঘাট থানা)
মাসুদ রানা (উপজেলা সমাজসেবা কর্মকর্তা)
শামীম হোসেন চৌধুরী (সভাপতি, উপজেলা বিএনপি)
আব্দুস সাত্তার মিলন (সভাপতি, পৌর বিএনপি)
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon