সোমবার, ২৫ মে ২০২৬
 

নলছিটিতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬

---

ঝালকাঠি প্রতিনিধি 
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু তালুকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। লাশের শরীরে বিভিন্ন অংশে কাটা-ছেঁড়ার দাগ থাকায় এটি হত্যাকাণ্ড কি না তা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম বাবু তালুকদার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে। আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয় রায় বাড়ির সামনের পুকুর থেকে তার লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত সংগ্রহের কাজ চলছে। পরিপূর্ণ তদন্ত ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon