শনিবার, ২৩ মে ২০২৬
 

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভাদুরিয়া বাজারে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬

---

রেজিনা আক্তার, দিনাজপুর প্রতিনিধি
ছোট্ট শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এর ভাদুরিয়া বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ৩টায় ভাদুরিয়া বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মাহফুজ আলম, হারুনুর রশিদ, সাইফ আহমেদ, বিদ্যুৎ হোসেন, সিয়াম, হাবিবুল্লাহ, জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon